Current date Sep 10, 2026
বাংলাদেশ

পুলিশ হেফাজতে দুদকের অবসরপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যু

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানায় পুলিশ হেফাজতে সৈয়দ মোহাম্মদ শহীদুল্লা (৬৭) নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে চান্দগাঁও থানায় এ ঘটনা ঘটে। তবে, পরিবারের অভিযোগ- শহীদুল্লাকে গ্রেফতার করে টেনেহিঁচড়ে নিয়ে গেছে সাদা পোশাকের পুলিশ। তিনি অসুস্থ ছিলেন। তাকে ওষুধ দিতে দেওয়া হয়নি। চিকিৎসা নিতে না দিয়ে পুলিশ তাকে হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের। নিহত শহীদুল্লা দুদক সাবেক উপপরিচালক ছিলেন।

নিহত শহীদুল্লার ছেলে নাফিজ শহীদ বুধবার (৪ অক্টোবর) সকালে জাগো নিউজকে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সিভিল ড্রেসের দুইজন পুলিশ পরিচয়ে বাবাকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। এসময় আমরা ওয়ারেন্ট দেখতে চাইলে তারা দেখাতে পারেনি। পুলিশ যখন বাবাকে বাসা থেকে নিয়ে যাচ্ছিল, তখন আমার চাচারাও পেছনে পেছনে গিয়েছেন। চাচারা যখন থানায় যান, তখন থানার কলাবসিবল গেট বন্ধ করে দেওয়া হয়।

এসময় বাবার শ্বাসকষ্ট শুরু হয়। বাবা নিয়মিত ইনহেলার নিতেন। বাইরে থেকে চাচারা ওষুধ দিতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ ওষুধ দিতে দেয়নি। পরে বাবা যখন মারা গেছেন, তখন অসুস্থ বলে পুলিশ বাবাকে হাসপাতালে নেয়।

নাফিজ অভিযোগ করে বলেন, জমি নিয়ে কিছু লোকের সঙ্গে আমাদের মামলা চলছিল। তারা বেশ প্রভাবশালী। মামলা নিয়ে সবসময় টাকা-পয়সা খরচ করেন তারা।

এ ব্যাপারে সিএমপির উপ-কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান বলেন, এসএম শহীদুল্লার বিরুদ্ধে একটি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। চান্দগাঁও থানার একটি টিম তাকে গতরাতে পরোয়ানামূলে গ্রেফতার করে। ওই সময় ওসি থানায় ছিলেন না। এসএম শহীদুল্লাকে থানায় আনার পর ওসি জানতে পারেন। তখন ওসি নির্দেশ দেন, ‘উনি সম্মানিত লোক, তাকে আমার (ওসি) রুমে বসাও’।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...