Current date Jul 17, 2026
বিনোদন

পূর্ণিমার অতিথি শাকিলা শর্মা ও শামীম আরা নিপা

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় আরটিভিতে প্রচারিত হচ্ছে সেলিব্রেটি টকশো ‘এবং পূর্ণিমা’। জনপ্রিয় অনুষ্ঠানটির প্রতিটি পর্বেই দেখা মেলে নতুন নতুন তারকার। আলোচিত অনুষ্ঠানটিতে এবারের পর্বে পূর্ণিমার অতিথি হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাকিলা শর্মা ও একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নিপা।

আড্ডায় আড্ডায় নিজেদের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগা সহ নানান বিষয় উঠে আসে। বন্ধুত্ব সম্পর্কে পূর্ণিমার প্রশ্নের জবাবে শামীম আরা নিপা জানান, ‘আমরা ভীষণ ব্যস্ত হলেও বন্ধুত্বের জায়গায় ভীষণ ছেলেমানুষ।’ অন্যদিকে শাকিলা শর্মা বলেন, ‘মানুষের এমন কিছু গুণ থাকে যা দেখে মুগ্ধ হতে হয়। নিপার মাঝে আমি তেমন কিছু গুণ দেখেছি।’

দুই বন্ধুর বন্ধুত্বের দারুণ সব গল্প জানা যাবে ‘এবং পূর্ণিমার’ এবারের পর্বে। সম্প্রতি রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আরটিভিতে পর্বটি প্রচার হবে শনিবার (১২ মে) রাত ১০টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত। গ্রন্থনা করেছেন অনিন্দ্য মামুন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...