Current date Sep 17, 2026
বাংলাদেশ

পূর্বধলায় শিশু কন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদণ্ড

URL copied
Share URL copied

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় পিতা কর্তৃক শিশু কন্যা নাসিমাকে হত্যার দায়ে পিতা আবুল কাশেমকে মৃত্যুদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত। আজ রবিবার বেলা সাড়ে ১১ জনাকীর্ণ আদালতে আসামির অনুপস্থিতে (পলাতক) জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামি হলো, পূর্বধলা উপজেলার ধোবাহুগলা গ্রামের আব্দুর গণির ছেলে আবুল কাশেম।

আদালত সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে ফাসাতে ২০০৯ সালের ১০ অক্টোবর রাতে আসামি আবুল কাশেম তার নিজ কন্যা নাসিমাকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্রা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় স্ত্রীকেও কুপিয়ে জখম করে কাশেম।

দুই দিন পর ১২ অক্টোবর আসামি কাশেম নিজেই বাদী হয়ে ৬ জনকে আসামি করে পূর্বধলা থানায় একটি হত্যা মামল দায়ের করে। পুলিশ তদন্ত করে বাদী কাশেমেই যে তার শিশু কন্যাকে নিজে হত্যা করে অন্যের ওপর দোষ চাপাতে মিথ্যা মামলা দয়ের করেছে, তার সত্যতা পায়। পরে পুলিশ হন্তারক পিতা আবুল কাশেমকে (মামলার বাদী) একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ৮ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি কাশেমকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...