Current date Sep 7, 2026
বিশ্ব

পৃথিবীর যে দেশে রয়েছে স্বামী ‘জমা রাখার’ সার্ভিস

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: পৃথিবীতে প্রতিনিয়ত চালু হচ্ছে নিত্য নতুন সেবা। তবে এমন অদ্ভূত সেবা বোধহয় চীনেই প্রথম চালু হল। সেবার নাম স্বামী ‘জমা রাখার’ সার্ভিস। সাধারণত নারীরা শপিংয়ে যাওয়ার সময় তাদের স্বামীদের সাথে করে নিয়ে যান। ফলে কেনাকেটার সময় স্বামীরা তাদের স্ত্রীদের পেছন পেছন এক দোকান থেকে অন্য দোকানে ঘুরতে থাকেন। তবে এক্ষেত্রে ওই সব স্বামীদের যাতে আর এমন অযথা হাঁটার কষ্ট করতে না হয় এজন্য নতুন একটা উদ্যোগ নিয়েছে চীনের একটি শপিংমল। ওই শপিংমলে যেসব নারীরা শপিংয়ে যাবেন, সেখানে তাদের স্বামীকে ‘জমা’ রাখার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

চীনের সংবাদপত্র ‘দ্য পেপার’ জানাচ্ছে, সাংহাই এর গ্লোবাল হার্বার মলে বেশ কিছু গ্লাস পড বা কাঁচের খোপ তৈরি করা হয়েছে তেমনই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ‘গ্লাস পডে’ স্বামীদের জন্য নানা বিনোদনের ব্যবস্থা থাকবে। সেখানে তারা বসে বসে গেম খেলতে পারবেন। প্রতিটি গ্লাস পডের ভেতরে থাকবে একটি চেয়ার, মনিটর, কম্পিউটার এবং গেম প্যাড। সেখানে বসে তারা নব্বই দশকের পুরোনো গেমগুলো খেলতে পারবেন।

শপিং মলটির কর্তৃপক্ষ জানিয়েছে, এই সার্ভিস আপাতত ফ্রি। কিন্তু পরবর্তীতে তারা ফি চালু করার কথা ভাবছে। এই সার্ভিস ব্যবহার করেছেন এমন কয়েকজন পুরুষ পত্রিকাটিকে জানিয়েছে, তারা ব্যাপারটি পছন্দ করেছেন।

চীনা সোশ্যাল মিডিয়ায় অবশ্য শপিং মলটির এই সার্ভিস নিয়ে ব্যাপক কৌতুক চলছে। এই সার্ভিস আরও বিভিন্ন জায়গায় সম্প্রসারণ করা যায় কিনা জানতে চেয়েছেন অনেকে।

স্বামী ‘জমা রাখার’ ব্যবস্থা নিয়ে পুরুষরা উৎসাহিত হলেও নারীরা বেশ হতাশ। তাদের দাবি, স্বামী যদি কেবল বসে গেম খেলতে চান, তাকে শপিং এ নিয়ে যাওয়ার মানে কি?”

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...