Current date Sep 6, 2026
স্বাস্থ্য

পেঁপের পুষ্টিগুণ

URL copied
Share URL copied

স্বাস্থ্য ডেস্ক: হজমকারক হিসেবে পেঁপে খুবই জনপ্রিয়। পেঁপেতে পেপেইন নামে প্রাপ্ত উপাদান প্রোটিনকে হজম করে সহজেই এবং সমগ্র পরিপাকতন্ত্রকে পরিষ্কার করে।

এছাড়া ওজন কমাতেও পেঁপে বেশ সহায়ক। পাকা পেঁপে অর্শরোগ ও কোষ্ঠকাঠিন্য রোগে হিতকর। পেঁপে পুরুষের প্রোস্টেট গ্রন্থির ক্যান্সারের ঝুঁকি কমায়।

কানসাস স্টেট ইউনির্ভাসিটির এক গবেষণা তথ্যে জানা যায়, ভিটামিন ‘এ’ সমৃদ্ধ পাকা পেঁপে ধূমপানের কুফল এড়াতে সাহায্য করে। ফুসফুসের রোগের ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার খুবই প্রয়োজন।

শরীরের মেদ ঝরাতে যারা তৎপর, তাদের খাদ্য তালিকায় পেঁপে রাখুন। এতে একদিকে যেমন কম ক্যালরি আছে, অন্যদিকে এতে থাকা আঁশ পেট ভরা রাখতে সাহায্য করে। তাই ওজন নিয়ন্ত্রণে সবজি হিসেবে পেঁপে অনন্য। এর ভিটামিন ‘এ’ চোখ ভালো রাখতে সাহায্য করে। বয়সজনিত ক্ষীণদৃষ্টি রোগ প্রতিরোধেও পেঁপের ভূমিকা উল্লেখযোগ্য। সূত্র: হেলথলাইন

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...