Current date Sep 15, 2026
বাংলাদেশ

পোকামাকড় খেয়ে বেঁচে থাকতে দ্বীপে যাচ্ছিল তিন শিশু!

URL copied
Share URL copied

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বাড়ি থেকে পালিয়ে দ্বীপে বসবাস করতে চেয়েছিল তিন শিশু। তবে পথেই তাদের আটক করে পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বরগুনার আমতলী থানার পুলিশ ওই তিন শিশুকে উদ্ধার করে। আজ বুধবার অভিভাবকরা তাদের সন্তানদের বাড়ি নিয়ে যান।

উদ্ধার হওয়া শিশুরা হলো নীলফামারীর বড়গাছা উপজেলার ফারুক হোসেনের ছেলে মিয়াদ (৯) এবং নরসিংদীর গাবতলী উপজেলার রেজাউল ইসলামের ছেলে তন্ময় (১৩) ও মিজানুর রহমানের ছেলে মুন্না (১৩)।

পুলিশ জানায়, মিয়াদের বাবা ফারুক হোসেনের বাড়ি নীলফামারীতে হলেও তিনি চাকরি করেন নরসিংদীতে। সেই সুবাদে মিয়াদের সঙ্গে তন্ময় ও মুন্নার পরিচয় হয়। তারা ডিসকভারি চ্যানেল দেখে উদ্বুদ্ধ হয়ে গত সোমবার বাড়ি থেকে পালিয়ে আসে। তারা দ্বীপে গিয়ে পোকামাকড় খেয়ে বেঁচে থাকতে চেয়েছিল। গতকাল রাত ৮টার দিকে সমুদ্র সৈকত কুয়াকাটা যাওয়ার পথে আমতলী লঞ্চঘাট থেকে তাদের তিনজনকে উদ্ধার করা হয়। পরে অভিভাবকদের খবর দিয়ে আজ তাদের হাতে তিন শিশুকে তুলে দেওয়া হয়।

শিশুদের অভিভাবক মিজানুর রহমান, ফারুক হোসেন ও সাইফুল ইসলাম জানান, বিদেশি টিভি চ্যানেলের অ্যাডভেঞ্চার সিরিজগুলো দেখতে ভালোবাসে তাদের সন্তানরা। সেই চ্যানেল দেখে উদ্বুদ্ধ হয়ে পোকামাকড় খেয়ে দ্বীপে বসবাস করতে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, দিন শিশু বাড়ি থেকে পালিয়ে এসেছিল। তাদের উদ্ধার করে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...