Current date Oct 28, 2026
বিশ্ব

পোষা বিড়ালকে পেটানোয় স্বামীকে গুলি করে হত্যা

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : নিজের পোষা বিড়ালকে পিটুনি দেয়ায় স্বামীকে গুলি করে হত্যা করেছেন এক গৃহবধূ।

যুক্তরাষ্ট্রের ডালাস শহরে স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্বামী ডেক্সটার হ্যারিসনকে (৪৯) হত্যার অভিযোগে স্ত্রী মেরি হ্যারিসনকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। তাকে ডালাস কাউন্টি জেলে রাখা হয়েছে।

জানা গেছে, দুই নাবালক ছেলে ও স্বামীর সঙ্গে ডালাসে বসবাস করতেন মেরি।

সম্প্রতি তার পোষা বিড়ালটি নিখোঁজ হয়ে যায়। তার খোঁজে সামাজিকমাধ্যমে বেশ কয়েকবার পোস্ট করেন মেরি। এর পর দুদিন আগে বিড়ালটি বাড়ি ফিরে।

শনিবার বিড়ালটিকে মারধর করেন স্বামী হ্যারিসন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার কাটাকাটি হয়। ঝগড়ার মাত্রা বাড়তে থাকলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্ত্রী মেরি স্বামীকে গুলি করে বসেন।

এর পর গুলিবিদ্ধ অবস্থায় হ্যারিসনকে স্থানীয় প্রেসবিটেরিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...