Current date Sep 7, 2026
রাজনীতি

পৌর নির্বাচন শান্তিপূর্ণ করতে সরকার হস্তক্ষেপ করবে না’

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

অতীতের মতো দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ করতে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামীকাল (১৬ জানুয়ারি) অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না।

 

শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান।

পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

ইভিএম পদ্ধতি অত্যন্ত ইতিবাচক জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ইভিএম পদ্ধতিতে ভোটার টার্ন আউট ৬০ শতাংশের বেশি, যা অত্যন্ত ইতিবাচক।

চতুর্থ ধাপের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের ক্ষেত্রে নরসিংদী পৌরসভার ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে আইনগত অভিযোগ থাকায় ইতোমধ্যেই প্রার্থী পরিবর্তন করা হয়েছে এবং সেখানে নতুন প্রার্থী দেওয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

এখানে আওয়ামী লীগ বিতর্কিত আশরাফ হোসেন সরকারকে বাদ দিয়ে বৃহস্পতিবার চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আমজাদ হোসেন বাচ্চুকে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...