Current date Sep 7, 2026
রাজনীতি

প্রচারণার কৌশল হিসেবে বিএনপি সরকারকে দায়ী করে: স্বরাষ্ট্রমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

প্রচারণার কৌশল হিসেবে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার জন্য সরকারকে দায়ী করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২৪ মে) সচিবালয়ে বেসরকারি পর্যায়ে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মানোন্নয়নের জন্য অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল এবং ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ হামলায় তাদের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এখানে বহুদলীয় রাজনীতি সু-প্রতিষ্ঠিত। এখানে রাজনৈতিক অঙ্গন সবসময়ই উন্মুক্ত। কিন্তু যারা নৈরাজ্য সৃষ্টি করে, যারা ভাঙচুর করে। যারা জনগণের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, মানুষের জানমাল অনিশ্চয়তার দিকে ঠেলে দেন, তখনই শুধু সেখানে নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপ করে।’

তিনি বলেন, ‘তারা মিটিং করছেন, তারা মানববন্ধন করছেন, তারা রাজনৈতিকভাবে যেগুলো করণীয় সেগুলো করছেন। আমরা মনেকরি, তাদের যেগুলো করার অধিকার সেগুলো তারা করছেন। সেখানে আমাদের কিছু বলার নেই। একটি দল রাজনীতির মাধ্যমে আত্মপ্রকাশ করবে, এগিয়ে যাবে, এটিও আমাদের কাম্য।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার পরিকল্পিতভাবে ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘দেখুন এগুলো হলো রাজনৈতিক কৌশল, অনেকে এ ধরনের প্রচারণা করেন। এগুলো প্রচারণার জন্যই তারা বলে থাকেন। এগুলোর অনেক কিছুর মধ্যেই সত্যতা নেই।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...