Current date Sep 6, 2026
লাইফস্টাইল

প্রতিদিন গোসলের যত উপকারিতা

URL copied
Share URL copied

ফুসফুসের কর্মক্ষমতা বাড়ায়

প্রতিবার ঠাণ্ডা পানি মাথায় ঢালার সময় ফুসফুস সংকুচিত হয়। এমনটা বারে বারে হওয়ার কারণে ফুসফুসে অক্সিজেনের সরবরাহ বেড়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পায়।

মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়

শুনে অবাক লাগতে পারে যে নিয়মিত গোসল করলে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে। সেই সঙ্গে বাড়ে স্মৃতিশক্তি, ঘটে বুদ্ধির বিকাশ। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, গোসল করার সময় মস্তিষ্কের ভেতরে ইনফ্লেমেশন রেট কমতে শুরু করে। সেই সঙ্গে নার্ভাস সিস্টেমেরও কর্মক্ষমতা বাড়ে।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে

গবেষণা বলছে, ডায়াবেটিক রোগীরা যদি টানা তিন সপ্তাহ, দৈনিক ২০-৩০ মিনিট হালকা গরম পানিতে গোসল করেন, তাহলে রক্তে শর্করার মাত্রা প্রায় ১৩ শতাংশ কমে যায়। ফলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে আনা সহজ হয়।

হৃৎপিন্ডের কর্মক্ষমতা বাড়ায়

হালকা গরম পানিতে গোসল করলে সারা শরীরে রক্তের সরবরাহ বেড়ে যায়। সেই সঙ্গে হার্টের কর্মক্ষমতা এতটা বেড়ে যায় যে কোনো ধরনের কার্ডিওভাসকুলার রোগই ধারেকাছে ঘেঁষতে পারে না।

রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়

শুধু ঠাণ্ডা নয়, গরম পানিতে গোসলের সময়ও ভাসকুলার ও লিম্ফ সিস্টেম থেকে প্রচুর মাত্রায় ইমিউন সেলের জন্ম হতে থাকে। ফলে স্বাভাবিকভাবেই রোগ প্রতিরোধক্ষমতা বাড়তে থাকে।

রক্তপ্রবাহের উন্নতি ঘটায়

গবেষণায় দেখা গেছে, গোসল করার সময় ঠাণ্ডা পানির স্পর্শ লাগার সঙ্গে সঙ্গে আমাদের সারা শরীরে অক্সিজেনসমৃদ্ধ রক্তের সরবরাহ বেড়ে যায়। ফলে সার্বিকভাবে শরীর একেবারে তরতাজা হয়ে ওঠে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...