Current date Sep 7, 2026
বিনোদন

প্রথম ভারতীয় হিসেবে প্রিয়াঙ্কার রেকর্ড

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : প্রথম ভারতীয় হিসেবে ইনস্টাগ্রামে অনুসারীর দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এখানে তার অনুসারীর সংখ্যা ২৫ মিলিয়ন। দ্বিতীয় স্থানে আছেন বলিউডেরই আরেক অভিনেত্রী, দীপিকা পাড়ুকোন। তার অনুসারীর সংখ্যা ২৪.৯ মিলিয়ন।

টিভি সিরিজ ও চলচ্চিত্রে কাজের সুবাদে প্রিয়াঙ্কা চোপড়া হলিউডেও পরিচিতি পেয়েছেন। এছাড়া হলিউড গায়ক-অভিনেতা নিক জোনাসের সঙ্গে তার প্রেম নিয়েও চলছে আলোচনা। শুধু ইনস্টাগ্রামেই নন, টুইটার ফেসবুকেও জনপ্রিয় প্রিয়াঙ্কা। টুইটারে তার অনুসারীর সংখ্যা ২৩ মিলিয়ন এবং তার ফেসবুক পেজে লাইকের সংখ্যা ৩৭ মিলিয়ন।

ভারতে ইনস্টাগ্রামে জনপ্রিয়তার দিক দিয়ে প্রিয়াঙ্কা-দীপিকার পরে আছেন ক্রিকেটার বিরাট কোহলি, বলিউড তারকা আলিয়া ভাট ও শ্রদ্ধা কাপুর।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...