Current date Sep 7, 2026
অর্থনীতি

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রূপালী ব্যাংকে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

২৮ সেপ্টেম্বর ২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ৭৫তম জন্মদিন। এ উপলক্ষে রূপালী ব্যাংকে আলোচনা, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এ দোয়া করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। এতে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় ব্যাংকের মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক, রূপালী ব্যাংক এক্সিকিউটিভ ফোরাম, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ ও সিবিএ নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...