Current date Sep 7, 2026
অর্থনীতি

প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেছে জনতা ব্যাংক

URL copied
Share URL copied

নিজস্ব ডেস্ক:

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে আলোচনা সভা, দোয়া-মিলাদ মাহফিল ও কেক কেটে ব্যাংকের পক্ষ হতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। আলোচনা সভায় ব্যাংকের এমডি এন্ড সিইও বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, যিনি চরম প্রতিকূলতার মাঝেও নির্ভার থেকে স্বপ্নকে বাস্তবায়িত করেন তিনি বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক যেন বঙ্গবন্ধুর প্রতিরূপ। তিনি আমাদের আকাঙ্খাগুলোকে অবিরাম বাস্তবায়ন করে চলেছেন। ব্যাংকের কেন্দ্রীয় নামাজ ঘরে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে জনতা ব্যাংক সিবিএ এবং স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে এমডি এন্ড সিইও কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মোঃ আব্দুল জব্বার ও মোঃ জসীম উদ্দিন, সিবিএ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাব্বির আহমেদ শিমুল, জনতা ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম ব্যাকুলসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...