Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে জিসিসির নবনির্বাচিত মেয়র ও কমিশনারদের সাক্ষাৎ

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নির্বাচিত কমিশনার এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নিয়ে শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় জাহাঙ্গীর আলম নৌকার বিজয়ে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী নবনির্বাচিত মেয়র ও কমিশনারদের শুভেচ্ছা এবং নির্বাচনে নৌকাকে বিজয়ী করায় গাজীপুরবাসীকে অভিনন্দন জানান। তিনি এই বিজয়কে আওয়ামী লীগের ঐক্যের বিজয় বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘গাজীপুরের জয়ে এটাই প্রমাণ হয়েছে আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, আওয়ামী লীগ যদি কোন কিছু অর্জন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় তখন কেউ তাকে বাধা দিয়ে থামিয়ে রাখতে পারে না।’

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘গাজীপুরের এই বিজয় দলকে ভবিষ্যতে বিজয়ী হবার পথ দেখাবে।’

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এবং নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বাসস

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...