Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারর‌্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত লিয়নি কিউলিনিয়া।

আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান। খবর বাসসের।

তিনি বলেন, ডেল্টা প্ল্যান সংক্রান্ত বিষয়াবলী, নারীর ক্ষমতায়ন এবং রোহিঙ্গা ইস্যু উভয়ের আলোচনায় উঠে আসে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেল্টা প্ল্যানকে আরো কার্যকর করার জন্য পানি থেকে জমি উদ্ধার এবং নদী খননের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আমাদের দেশের অধিকাংশ নদীই উজান থেকে পলি বহন করে আনে, ফলে নদীর নাব্যতা কমে যায়। কাজেই ডেল্টা প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের নদী খনন খুবই গুরুত্বপূর্ণ।

নেদারল্যান্ডের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর নদী খননের উদ্যোগের প্রশংসা করে বলেন, বাংলাদেশের অর্থনীতির জন্যই এটা উপকারী হবে।

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার নৌপথগুলো সক্রিয় করে সড়ক পথের ওপর চাপ কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেছে।

প্রেস সচিব বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পও আলোচনায় উঠে আসে। এ সময়ে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে তাঁর সরকারের আগ্রহের কথা ব্যক্ত করেন।

বাংলাদেশে নারীর ক্ষমতায়ন প্রসঙ্গ প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের বিধান করে যান। বর্তমান সরকার সংসদে এই সংরক্ষিত নারী আসনের সংখ্যা বৃদ্ধি করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন জাতীয় সংসদে প্রায় ২২ জন সরাসরি ভোটে নির্বাচিত নারী সদস্য রয়েছেন।
রোহিঙ্গা সমস্যা সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, তিনি প্রধানমন্ত্রীর মানবিক দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধাশীল।

প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের উন্নত পরিবেশ এবং জীবনমানের জন্য একটি দ্বীপে তাদের স্থানান্তরে তাঁর সরকারের উদ্যোগও এ সময় তুলে ধরেন।

নেদারর‌্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত এ সময় তার দায়িত্ব পালনকালে সব রকমের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশে তার অবস্থানের সময়টি তিনি খুবই উপভোগ করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এবং প্রধানমন্ত্রীর সাামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...