Current date Sep 7, 2026
বাংলাদেশ

প্রধানমন্ত্রী আজ চাঁদপুর যাচ্ছেন

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ আট বছর পর আজ রোববার চাঁদপুর আসছেন। চাঁদপুর সফরকালে প্রধানমন্ত্রী হাইমচরে বেলা ১১টায় বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধন করবেন। বেলা তিনটায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চাঁদপুরে সাজসাজ রব বিরাজ করছে। তাঁকে শুভেচ্ছা জানিয়ে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন-প্রত্যাশীসহ নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন, তোরণ ও বিলবোর্ড দিয়ে সড়ক সাজিয়ে তুলেছেন। চাঁদপুর থেকে হাইমচর পর্যন্ত রাস্তাঘাট সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরে এসে চাঁদপুরে ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রীর কাছে চাঁদপুরবাসী নতুন করে যেসব দাবি করবেন, তার মধ্যে রয়েছে মেঘনা নদীতে চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণ, চাঁদপুরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, হাইটেক পার্ক, স্বতন্ত্র ইলিশ গবেষণা ইনস্টিটিউট, ইকোনমিক জোন প্রতিষ্ঠা, চাঁদপুরকে পর্যটন নগরী ঘোষণা, চাঁদপুর-লাকসাম রেললাইন ডাবল লাইনে রূপান্তর করা।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...