Current date Sep 7, 2026
অর্থনীতি

প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্রদানে সরকারী ব্যাংকের মধ্যে একমাত্র অগ্রণী ব্যাংক এর প্রশংসাপত্র প্রাপ্তি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

নভেল করোনা ভাইরাস থেকে উদ্ভূত বৈশ্বিক মহামারী’র বিরূপ প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি তত্বাবধানে এবং দিক নির্দেশনায় দেশের অর্থনৈতিক কর্মকান্ড ও ব্যবসায় পুনরুজ্জীবিতকরণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কুটির শিল্পসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোকে স্বল্প সুদে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ/বিনিয়োগ সুবিধা প্রদানের লক্ষ্যে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষিত হয়। প্রণোদনা প্যাকেজ এর শতভাগের বেশী বিতরণ করায় রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকসমূহের মধ্যে শুধুমাত্র অগ্রণী ব্যাংক বাংলাদেশ ব্যাংক এর প্রশংসা পত্র লাভ করেন। কেন্দ্রীয় ব্যাংক এর গর্ভনর ফজলে কবির এর কাছ থেকে এই প্রশংসা পত্র গ্রহণ করেন অগ্রণী ব্যাংক এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। বাংলাদেশ ব্যাংক এর জাহাঙ্গীর আলম মিলনায়তনে ২৮ ডিসেম্বর ২০২১ এ ব্যাংকার্স সভায় গর্ভনর অগ্রণী ব্যাংক এর বিভিন্ন অর্জনের ভূয়সী প্রশংসা করে আরো এগিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন। পাশাপাশি অগ্রণী ব্যাংক এমডি এবং সিইও পদ্মা সেতুতে বৈদেশিক মুদ্রার জোগানদাতা অগ্রণী ব্যাংক সবুজ অর্থায়নে প্রথম সহ অগ্রণী ব্যাংককে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তার অঙ্গীকার পুর্নব্যক্ত করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...