Current date Sep 7, 2026
অর্থনীতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের দোয়া ও মিলাদ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

২৮ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ৭৭তম জন্মদিন। এ উপলক্ষ্যে রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আলোচনা, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০১ অক্টোবর ) বাদ জোহর ব্যাংকের প্রধান কার্যালয়ের ১১ তলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় এ দোয়া করা হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও আলোচনায় অংশ নেন।

মিলাদ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। এ সময় অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ইসমাইল হোসেন শেখ, তানভীর হাছনাইন মইনসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সুজাত আলী জাকারিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি আল্লামা ইকবাল রানা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...