Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

প্রযুক্তি নির্ভর আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে জনতা ব্যাংকে চুক্তি স্বাক্ষর

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

গ্রাহকদের দ্রুততর, নিরাপদ ও প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক কোর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে জনতা ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) নাজিহার আইটি সলিউশন লিমিটেড এর সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে। জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ এর উপস্থিতিতে ব্যাংকের আইটি বিভাগের ডিজিএম খন্দকার মোহাম্মদ শরীফ উদ্দিন এবং নাজিহার আইটি সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল এফসিএ, কে. এম. সামছুল আলম, মোহাম্মদ আসাদ উল্লাহ ও মোঃ আব্দুল মজিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসীম উদ্দিন, মোঃ আব্দুল জব্বার ও মোঃ কামরুল আহছান, সিএফও এ কে এম শরীয়ত উল্যাহ, এফসিএ, আইসিটি জিএম মোঃ নুরুল ইসলাম মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ চুক্তির মাধ্যমে বিদ্যমান কোর ব্যাংকিং সলিউশন টেমেনস টি২৪ সফটওয়্যারের ভার্সন আপগ্রেড ও পুনঃস্থাপন সুবিধা পাবে জনতা ব্যাংক লিমিটেড।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...