Current date Sep 7, 2026
খেলা

প্রস্তুতি ম্যাচে টাইগারদের দুর্দান্ত জয়

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বিধ্বস্ত হওয়ার পর এবার টাইগারদের সামনে ওয়ানডে মিশন। আর সেই লক্ষ্যে ক্যারিবীয়দের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে ৪ উইকেটে জয় তুলে নিয়েছে টিম বাংলাদেশ। বলাই বাহুল্য, এ জয় টাইগার শিবিরে আত্মবিশ্বাস বাড়াবে।

সাবিনা পার্কে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচে সফরকারীদের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে ইউনিভার্সিটিস অব ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশ। তবে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। শুরুতেই শূন্য রানে ফিরে যান ওপেনার এনামুল হক বিজয়। এরপর দলের হাল ধরেন লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত। তবে ১৯তম ওভারে দলীয় ১০১ রানে পাওয়েলের বলে ফেরেন শান্ত। ব্যক্তিগত ৪৩ রান করেন তিনি। হাতে চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন লিটন দাস।

মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের জুটি থেকে আসে ২১ রান। অটলির বলে ১০ রান করে ফেরেন রিয়াদ। সাব্বির রহমানও ফিরে যান দ্রুতই। পঞ্চম উইকেটে মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে ২৯ রান যোগ করেন মুশফিক। দলীয় ১৫৬ রানের মাথায় সিয়ারলেসের বলে ১১ রান করে বোল্ড হন সৈকত।

সৈকতের বিদায়ের পর আবারও ক্রিজে ফেরত আসেন লিটন দাস। মুশফিককে সঙ্গে নিয়ে বাংলাদেশকে জয়ের কাছাকাছি নিয়ে যান তিনি। ৬১ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন লিটন দাস। অর্ধশতক পান মুশফিকও। ষষ্ঠ উইকেটে ৫৭ রান তোলে মুশফিক- লিটন জুটি।

৭০ রান করে হজের বলে ওয়ালটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস। এরপর মিরাজকে নিয়ে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছান মুশফিক। বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করে ৭৫ রানে অপরাজিত থাকেন মিস্টার ডিপেন্ডেবল। অপর প্রান্তে মিরাজ অপরাজিত থাকেন চার রানে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...