Current date Sep 16, 2026
বাংলাদেশ

প্রাতঃভ্রমণের সময় পা পিছলে হাসপাতালে মন্ত্রী মেনন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : প্রাতঃভ্রমণের সময় পা পিছলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকাল সাতটার দিকে মিন্টো রোডে বাড়ির সামনে প্রাতঃভ্রমণ করতে বের হন মন্ত্রী মেনন। এ সময় পা পিছলে পড়ে গেলে তার বাম পায়ের হিপ জয়েন্টের (কোমরের দিকে পায়ের হাড়ের সংযোগ) হাড় ভেঙে যায়। পরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়।

যোগাযোগ করা হলে স্কয়ার হাসপাতালের চিকিৎসক মির্জা নাজিম উদ্দিন জানান, ‘মন্ত্রীর পায়ের হিপ জয়েন্টের হাড়ে হালকা চোট আছে। বিষয়টি গুরুতর না হলেও বয়স্ক মানুষ হওয়ায় কিছুটা জটিলতা থাকতে পারে। বিকালে এই বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...