Current date Sep 6, 2026
শিক্ষা

প্রাথমিকে শিক্ষক নিয়োগের দ্বিতীয় বিজ্ঞপ্তি ২৩ মার্চ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামী ২৩ মার্চ। এ বিজ্ঞপ্তির মাধ্যমে খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কর হয়।

ডিপিইর নিয়োগ শাখা থেকে জানা গেছে, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য গত ১১ মার্চ থেকে অনলাইন আবেদন শুরু হয়। এ আবেদন করা যাবে ২৪ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২০ টাকাসহ মোট ২২০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে জমা দিতে হবে। আগামী ২৩ মার্চ খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সংশ্লিষ্টরা জানান, সারাদেশে প্রায় ৭ হাজারের মতো সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। তবে এখন পর্যন্ত জেলা পর্যায়ে শূন্য পদের তালিকা তৈরি করা হয়নি। লিখিত পরীক্ষা চলাকালীন এ তালিকা চূড়ান্ত করা হবে। ধাপে ধাপে সকল বিভাগে আলাদাভাবে নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, আগামী ২৩ মার্চ আরও তিনটি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রতিনিয়ত আমাদের শিক্ষক পদ শূন্য হচ্ছে। সকল জেলায় একত্রে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে তা শেষ করতে অনেক সময় লেগে যায়। এ সময়ে শিক্ষক শূন্য থাকায় শিক্ষার্থীদের পাঠদানে ব্যাহত হয়।

বিজ্ঞপ্তিতে দেখা গেছে, আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতক (সম্মান) পাস হতে হবে। প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ আবেদনকারীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। এ পদে নিয়োগ পেলে বেতন হবে ১৩তম গ্রেডে ১১,০০০-২৬,৫৯০ টাকা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...