Current date Jul 15, 2026
বিনোদন

প্রায় ৬ লাখ মানুষ দেখলো সিয়াম-পূজাকে (ভিডিও)

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : সিয়াম ও পূজাকে প্রায় ৬ লাখ মানুষ দেখলো। তাও আবার একদিনের ব্যবধানে। সেই সঙ্গে তাদেরকে দেখে প্রশংসাও করেছেন অনেকে।

গত ২৪ মে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে সিয়াম ও পূজা চেরি অভিনীত ‘পোড়ামন ২’ ছবির দ্বিতীয় গান ‘ও হে শ্যাম’। ইমন সাহার সুর ও সঙ্গীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী ইমরান ও কনা। গানটির কথা লিখেছেন শাহ আলম সরকার।

এই সংবাদ লেখা পর্যন্ত আজ ইউটিউবে গানটি দেখেছেন ৫ লাখ ৯০ হাজার ৬২৮ জন দর্শক। কোরিওগ্রাফি করেছেন ভারতের জয়েশ প্রধান।

আগামী ঈদে ছবিটি মুক্তির লক্ষ্যেই প্রচারণার অংশ হিসেবে পোস্টার,টিজার ও গান প্রকাশ করছেন জাজ মাল্টিমিডিয়া।

রায়হান রাফির পরিচালনায় এই ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় তারকা সিয়ামের।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...