Current date Sep 6, 2026
বিনোদন

প্রেমিকের সঙ্গে ৩৬তম জন্মদিন উদযাপন করবেন প্রিয়াঙ্কা!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আগামী ১৮ জুলাই ৩৬তম জন্মদিনের কেক কাটবেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা। আর বিশেষ এই দিনটি নাকি প্রেমিক নিক জোনাসের সঙ্গেই কাটাবেন পিসি। এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

বৃহস্পতিবার (১২ জুলাই) ছিলো প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়ার ২৯তম জন্মদিন। এ উপলক্ষে মুম্বাইয়ের নিজ বাড়িতে পার্টি দিয়েছিলেন পিসি। যেখানে উপস্থিত ছিলেন শুধু পরিবারের সদস্যরা।

ভাইয়ের জন্মদিন উদযাপন শেষে যুক্তরাষ্ট্রে ফিরে যান বলিউডের এই অভিনেত্রী। জানা গেছে- প্রেমিকের সঙ্গে নিজের ৩৬তম জন্মদিন উদযাপন করবেন বলেই সেখানে ফিরে গিয়েছেন প্রিয়াঙ্কা।

গত কয়েক মাস ধরে মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রায় সময় বিভিন্ন জায়গায় হাতে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা যায় এই জুটিকে।

ক’দিন আগে প্রেমিকের সঙ্গে তার আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন পিসি। এরপর প্রেমিকার মায়ের সঙ্গে দেখা করতে মুম্বাইয়ে এসেছিলেন নিক। সেখান থেকে তারা চলে যান ব্রাজিল ঘুরতে। কিন্তু প্রেমের বিষয়টি এখনও স্বীকার করেননি প্রিয়াঙ্কা-নিক।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...