Current date Sep 7, 2026
বিনোদন

প্রেমিকের হাতে হাত রেখে উড়াল দিলেন প্রিয়াঙ্কা

URL copied
নিক জোনাস, প্রিয়াঙ্কা চোপডা, priyanka chopra, nick jonas, rtvonline
Share URL copied

বিনোদন ডেস্ক : সম্প্রতি প্রেমিক তথা মার্কিন গায়ক নিক জোনাসকে নিয়ে ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপডা। এ সময় মায়ের সঙ্গে প্রেমিককে দেখা করিয়েছেন এই নায়িকা। এরপর বোন পরিণীতি চোপড়াসহ গোয়ায় প্রেমিকের সঙ্গে ছুটি কাটাতে যান তিনি।

এদিকে আকাশ আম্বানি এবং শ্লোক মেহতার প্রি এনগেজমেন্ট পার্টি শেষ করে দেশ ছাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রেমিক নিক জোনাসের হাত ধরে উড়ে গেলেন আমেরিকায়। মুম্বাই ছেড়ে আমেরিকায় যাওয়ার সময় বিমানবন্দরে চিত্রশিকারিদের ক্যামেরায় ধরা পড়লেন নিক-প্রিয়াঙ্কা।

মুম্বাই বিমানবন্দরে হাতে হাত রেখে হাঁটতে দেখা যায় নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়াকে। দু’জনকেই জাম্পশুটে বিমানবন্দরে দেখা যায়। কবে প্রিয়াঙ্কা আবার দেশে ফিরবেন, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

এর আগে নিক ও প্রিয়াঙ্কা মুম্বাই বিমানবন্দরে হাজির হওয়ার সঙ্গে সঙ্গেই ফটোসাংবাদিকরা তাদের ঘিরে ধরেন। এরপর নিকের সঙ্গে লাঞ্চ, ডেট হোক কিংবা ডিনার ডেট, তার উপর থেকে একবারের জন্যও নজর সরেনি ক্যামেরার।
গোয়ায় গিয়ে যেমন নিক ও পরিণীতির সঙ্গে একফ্রেমে পাওয়া যায় প্রিয়াঙ্কা চোপড়াকে, তেমনি বোনের সঙ্গে মজা করতে দেখা যায় সালমান খানের ‘ভারত’-এর নায়িকাকে। এমনকি অক্ষয় কুমার ও রাবিনা ট্যান্ডনের ‘টিপ টিপ বর্ষা পানি’তেও কোমড় দোলাতে দেখা যায় প্রিয়াঙ্কা ও পরিণীতিকে।

প্রিয়াঙ্কার চেয়ে ১০ বছরের ছোট নিকের সঙ্গে প্রেম শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, তা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে। এখন নিকের বয়স ২৫। অন্যদিকে প্রিয়াঙ্কার ৩৫। এবারের ভারত সফরের মূল উদ্দেশ্য নাকি প্রেমিকের সঙ্গে মায়ের পরিচয় করানো। তবে মেয়ের প্রেমিকের বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি প্রিয়াঙ্কার মা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...