Current date Sep 7, 2026
বিনোদন

প্রেমের জন্য দিব্যাঙ্কার চোখে পানি

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে পুরনো প্রেমের কথা বলতে গিয়ে অঝোরে কেঁদেছেন ভারতীয় টেলিভিশন তারকা দিব্যাঙ্কা ত্রিপাঠি। আলাপচারিতায় বিচ্ছেদের কথা উঠতেই চোখের পানি আর ধরে রাখতে পারলেন না তিনি। স্টার প্লাস চ্যানেলের দর্শকপ্রিয় সিরিয়াল ‘ইয়ে হ্যায় মোহাব্বাতে’র ঈশিতা প্রাণবন্ত অভিনয়ের জন্য ছোটপর্দার সবচেয়ে প্রিয় মুখে পরিণত হন। ওই সিরিয়ালে পর্দার জুটি থেকে একসময় বাস্তবের জুটি হন শারদ মালহোত্রা ও এই অভিনেত্রী। সে সম্পর্ক আর টেকেনি শেষ পর্যন্ত। এরপর বিবেক দাহিয়াকে বিয়ে করে ভালোই সংসার সামলাচ্ছেন দিব্যাঙ্কা। ২০১৬ সালে বিয়ের পিঁড়িতে বসার বছর খানেক আগে শারদের সঙ্গে বিচ্ছেদ হয় তার। দীর্ঘ আট বছর প্রেমের সম্পর্ক নিয়ে সম্প্রতি ‘জাজ বাত’ নামের টকশোতে কথা বলতে হয় দিব্যাঙ্কাকে। সেখানেই খুব আবেগপ্রবণ হয়ে পড়েন এই তারকা। সাক্ষাৎকারে কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আট বছর! তখন প্রতিদিনই ভেবেছি; আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। একপর্যায়ে তো কুসংস্কারাচ্ছন্নই হয়ে পড়েছিলাম।’ তবে ঠিকই সেসব বিষয়ে উৎড়ে গেছেন ‘ইশিতা’। জীবনের সঙ্গে জড়িয়ে নিয়েছেন বিবেককে। তারপরও মাঝে মধ্যে বোধহয় সেই বিচ্ছেদের সুর বেজে ওঠে তার জীবনে। প্রসঙ্গত, সম্প্রতি স্টার পরিবার অ্যাওয়ার্ডসহ আরো কয়েকটি প্রেস্টিজিয়াস টিভি অ্যাওয়ার্ডে দর্শকদের ভোটে ছোটপর্দার পছন্দের নারীমুখ, জনপ্রিয় পর্দা জুটি, জনপ্রিয় ইন্টারন্যাশনাল জুটি, জনপ্রিয় নতুন সদস্যÑপ্রভৃতি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন দিব্যাঙ্কা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...