Current date Sep 7, 2026
বিনোদন

প্রেম করছেন প্রিয়াঙ্কা!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : গুঞ্জন ওঠেছে, বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছেন হলিউডে। তিনি আর কেউ নন, মার্কিন গায়ক, গীতিকার ও অভিনেতা নিক জোনাস। মার্কিন গণমাধ্যমের দাবি, প্রিয়াঙ্কা ও নিকের সম্পর্ক একেবারেই নতুন। তারা দারুণ জুটি। একে অন্যের প্রতি যথেষ্ট আগ্রহী। এখন নিয়মিত ডেটিংও করছেন তারা।

হলিউডের ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট লাইভ’ কনসার্টে অংশগ্রহণের পর থেকে তাদের এই ঘনিষ্ঠতা।

শনিবার প্রিয়াঙ্কা ও নিক লসঅ্যাঞ্জেলেসে এক সঙ্গে ডোজার গেম দেখতে যান। তারা ওই গেমে ‘সিটি অব অ্যাঞ্জেল হোম’ টিমকে সমর্থন দিয়ে একসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন। সেখানে প্রিয়াঙ্কা আর নিককে খুব ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়। ওই সময় তাদের অনেক হাসিখুশী ও উৎফুল্ল দেখাচ্ছিল। এছাড়া নৌকায় চড়ে নিকের বন্ধুদের সঙ্গেও প্রিয়াঙ্কাকে ঘুরতে দেখা যায়। তাদের সেই ঘোরাঘুরির ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায়।

গত বছর প্রিয়াঙ্কা নিজের প্রেম সম্পর্কে বলেন, খুবই প্রতিশ্রুতিসম্পন্ন একটি সম্পর্কের মধ্যে আছেন। যদিও পরে তার ওই সম্পর্কের কোনো ভিত্তি পাওয়া যায়নি। এর আগেও প্রিয়াঙ্কার প্রেম নিয়ে অনেকবার গুঞ্জন ওঠে। বলিউডের একটি সূত্র জানিয়েছে, এমনিতে প্রিয়াঙ্কা অনেক মানুষের সঙ্গে মেলামেশা করেন। কারও কারও সঙ্গে ডেটেও যান। কিন্তু শেষ পর্যন্ত কোনো সম্পর্কে জড়াননি। এখন নিকের সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জন কতটা সত্যি তা সময়ই বলে দেবে। সূত্র : ইন্ডিয়া টুডে

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...