Current date Oct 23, 2026
লাইফস্টাইল

প্রেম প্রস্তাবে প্রত্যাখ্যাত হলে কি করবেন?

URL copied
Share URL copied

লাইফস্টাইল ডেস্ক : জীবন আসলে বেশকয়েকটি সম্পর্ক দিয়ে গড়া। প্রেম সেই সম্পর্কগুলোর অন্যতম। কিন্তু প্রেমের পথ তো আর সকলের সমান মসৃণ হয় না। অনেক সময়েই পড়তে হয় প্রতিবন্ধকতার সামনে। প্রেমে প্রত্যাখ্যান তাদের মধ্যে অন্যতম। কী করে সামলাবেন প্রেমের প্রত্যাখ্যান?‌ আসুন জেনে নিই।

❏‌ সবার আগে নিজেকে বলুন, প্রত্যাখ্যানও কিন্তু প্রেমের একটা অংশ। আপনার কাউকে ভাল লেগেছে মানেই কারও আপনাকে ভাল লাগবে— সেটা নাও হতে পারে। তাই সহজভাবে নিন প্রত্যাখ্যানকে। দেখবেন, প্রেমে প্রত্যাখান করলে যেন তার সঙ্গে আপনার সম্পর্ক শেষ না হয়ে যায়।

❏‌ প্রত্যাখ্যাত হতে কারওই ভাল লাগে না। তাই বলে বিষণ্ণ হয়ে পড়ার কোনও কারণ নেই। সুস্থ স্বাভাবিক থাকুন। আনন্দ করুন, বন্ধুদের সঙ্গে সময় কাটান। সময়ই সব ঠিক করে দেয়।

❏‌ নিজের সুবিধা–অসুবিধা নিয়ে সরাসরি বন্ধুদের সঙ্গে কথা বলুন। তাদের কথাও মন দিয়ে শুনুন।

❏‌ নিজেকে কোনও দুর্ঘটনার শিকার ভাবা বন্ধ করুন। প্রথম প্রেমেই সফল হওয়া মানুষের সংখ্যা খুবই কম।

❏‌ যিনি আপনাকে প্রত্যাখ্যান করলেন, তার পিছনে পড়ে থাকবেন না। জানবেন আপনাদের পথ আলাদা। তার প্রতি কৌতূহল রাখাটা মোটেও স্বাভাবিক ব্যাপার নয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...