Current date Sep 7, 2026
বিনোদন

প্রেসিডেন্টের কাছ থেকে শ্রীদেবীর পুরস্কার নেবেন মেয়েরা

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : ভারতের ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন শ্রীদেবী। রবি উদ্যাওয়ার পরিচালিত ‘মম’ তাকে এনে দিয়েছে রাষ্ট্রীয় সম্মান। এবারই প্রথম সেরা অভিনেত্রীর পুরস্কার যাচ্ছে তার ঘরে।

বৃহস্পতিবার (৩ মে) নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মায়ের জাতীয় পুরস্কার গ্রহণের জন্য এরই মধ্যে বাবা বনি কাপুরের সঙ্গে দিল্লি পৌঁছে গেছেন শ্রীদেবীর দুই মেয়ে জানভি কাপুর ও খুশি কাপুর।

গত ফেব্রুয়ারিতে দুবাইয়ে হোটেলের বাথটাবে ডুবে মৃত্যু হয় শ্রীদেবীর। এর আগে ‘মম’ই ছিল তার শেষ ছবি। এতে ধর্ষণের শিকার হওয়া মেয়ের জন্য ন্যায়বিচার পেতে জীবনবাজি রাখা মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এদিকে মাত্র ১৯ বছর বয়সে সেরা অভিনেতার পুরস্কার পেতে যাচ্ছেন ওপার বাংলার অভিনেতা ঋদ্ধি সেন। কৌশিক গাঙ্গুলীর ‘নগরকীর্তন’ ছবিতে দারুণ অভিনয়ের জন্য এই স্বীকৃতি দেওয়া হচ্ছে তাকে। ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্পেশাল জুরি অ্যাওয়ার্ডও পাচ্ছে তার অভিনীত ছবিটি।

সেরা বাংলা ছবির পুরস্কার পাচ্ছে অতনু ঘোষের ‘ময়ূরাক্ষী’। সেরা চলচ্চিত্র হয়েছে অসমিয়া ছবি ‘ভিলেজ রকস্টারস’। এছাড়া সেরা হিন্দি ছবি ‘নিউটন’ আর সেরা জনপ্রিয় ছবির পুরস্কার পেয়েছে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। সেরা তেলুগু ছবি ও স্পেশাল ইফেক্টস পুরস্কারও পাবে এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’র দ্বিতীয় কিস্তি।

‘টয়লেট: এক প্রেম কথা’ ছবির ‘গোরি তু লাঠ মার’ গানের সুবাদে সেরা কোরিওগ্রাফির জন্য পুরস্কৃত হচ্ছেন গনেশ আচার্য। শ্রীদেবী অভিনীত ‘মম’ ছবির জন্যই সেরা আবহ সংগীতের পুরস্কার জিতেছেন অস্কারজয়ী এ আর রাহমান। ‘কাতরু ভেলিয়িদাই’ ছবির জন্য সেরা সংগীত পরিচালকের পুরস্কারও দেওয়া হচ্ছে তাকে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...