Current date Sep 7, 2026
বাংলাদেশ

প্লেন দুর্ঘটনা: আরেক বাংলাদেশির মরদেহ শনাক্ত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : নেপালের কাঠমাণ্ডুতে প্লেন দুর্ঘটনায় নিহত আরেক বাংলাদেশির মরদেহ শনাক্ত করা হয়েছে। নিহতের নাম নজরুল ইসলাম। এর ফলে নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ২৪ জনের মরদেহই শনাক্ত করা হল। এখনও শনাক্ত হয়নি আলিফুজ্জামান ও পিয়াস রায়ের মরদেহ। নজরুলসহ এ তিনজনের মরদেহ কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আজ মঙ্গলবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের মরদেহ শনাক্ত করা হলেও কবে নাগাদ নজরুলের মরদেহ ঢাকায় আনা হবে তা এখনও নিশ্চিত জানা যায়নি। এ নিয়ে প্লেন দুর্ঘটনায় ২৪ বাংলাদেশির মরদেহ শনাক্ত করা হলো। এখনও শনাক্তের অপেক্ষায় রয়েছে পিয়াস রায় ও আলিফুজ্জামানের মরদেহ।

গত ১২ মার্চ কাঠমাণ্ডর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয় ইউএস-বাংলার ফ্লাইট বিএস২১১। এতে নিহত হন ৪৯ জন। তাদের মধ্যে ২৬ জনই বাংলাদেশি। এদের মধ্যে শনাক্ত করে সোমবার (১৮ মার্চ) ঢাকায় আনা হয়েছে ২৩ জনের মরদেহ। জানাজা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এরা হলেন- উম্মে সালমা, আঁখি মনি, বেগম নুরুন্নাহার ও শারমিন আক্তার, নাজিয়া আফরিন ও এফ এইচ প্রিয়ক, -বিলকিস আরা, আখতারা বেগম, মো. রকিবুল হাসান, মো. হাসান ইমাম, মিনহাজ বিন নাসির, তামাররা প্রিয়ন্ময়ী, মো. মতিউর রহমান, এস এম মাহমুদুর রহমান, তাহারা তানভীন শশী রেজা, অনিরুদ্ধ জামান, রফিক উজ জামান, পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশিদ, খাজা সাইফুল্লাহ, ফয়সাল, সানজিদা ও নুরুজ্জামান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...