Current date Sep 7, 2026
বিনোদন

‘প্ল্যান করে প্রেম হয় না’

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : হালের আলোচিত নায়িকা ইয়ামিন হক ববি। সম্প্রতি এই নায়িকার ‘বিজলী’ ছবিটি মুক্তি পেয়েছে। মুক্তির পর ছবিটি বেশ আলোচনায় ছিল। দেশের প্রথম সুপার হিরোইন হিসেবে দর্শকরা তাকে দারুণভাবে গ্রহণ করেছেন। ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজকও ববি নিজেই।

এই নায়িকার ‘নোলক’ এবং ‘বেপরোয়া’ ছবির শুটিং এখন শেষ পথে। দুটি ছবির গান ও কিছু সিক্যুয়েন্সের কাজ বাকি। নিজের ক্যারিয়ার ও কাজ সবকিছুই পরিকল্পনা অনুযায়ী করেন ববি।

বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে ববি বলেন, ‘আমি তো সব কিছু প্ল্যান করেই করতে পছন্দ করি। কিন্তু আমার মনে হয় না কোনো মানুষ প্ল্যান করে প্রেম বা বিয়ে করতে পারেন।’

রিলেশনশিপের ব্যাপারে জানতে চাইলে ববি বলেন, ‘সম্পর্ক ছিল তবে সেটি ব্রেকআপ হয়ে গেছে। এখন আর সেই সময়টাই তো পাই না। দেখি মনের মতো মানুষ পেলে তাকে গ্রহণ করবো।’

সব ধরনের ছবিতে কাজ করতে পছন্দ করেন তিনি। কিন্তু তার সবচেয়ে পছন্দের হলো নারী কেন্দ্রিক ছবিতে অভিনয়। ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ ছবির মাধ্যমে ঢাকাই সিনেমায় নাম লেখান ববি। এরপর কিছুটা বিরতি দিয়ে ‘দেহরক্ষী’ ছবিতে অভিনয় করেন। মূলত এই ছবির পর থেকেই একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের কাছে নিজেকে গ্রহণযোগ্যে করে তুলতে সমর্থ হন ববি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...