Current date Oct 29, 2026
বাংলাদেশ

ফকিরাপুল থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ফকিরাপুল থেকে অজ্ঞাত (৫৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. মুনাক্কা খাতুন জানান, আমরা খবর পেয়ে ফকিরাপুল মালেকের গলি এলাকার রাস্তার উপর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এলাকার স্থানীয়দের মুখে জানতে পারি নিহত ওই নারী ভবঘরে প্রকৃতির ছিলেন, অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...