Current date Sep 15, 2026
বিশ্ব

ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিন অনুমোদন দিল যুক্তরাজ্য

URL copied
Share URL copied

পপুলার২৪নিউজ ডেস্ক:

প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ফাইজার এবং বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) বিবিসি এ তথ্য জানায়।

যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) জানায়, ফাইজারের ভ্যাকসিন কোভিড-১৯ প্রতিরোধে ৯৫ শতাংশ কার্যকর।

অনুমোদন পাওয়ায় জরুরি ব্যবহারের জন্য ভ্যাকসিনটি প্রয়োগ করার অনুমতি পেলো ফাইজার।  ফলে উচ্চঝুঁকিতে রয়েছেন, এমন ব্যক্তিদের ভ্যাকসিনটি দেওয়া যাবে এবং ভ্যাকসিন দেওয়ার কিছুদিনের মধ্যেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে।

ইতোমধ্যে যুক্তরাজ্য ভ্যাকসিনটির চার কোটি ডোজ অর্ডার করেছে। প্রত্যেককে দু’টি ডোজ দেওয়া হবে। এতে সহজেই দুই কোটি মানুষের শরীরে ভ্যাকসিনটি প্রয়োগ করা যাবে।

খুব শিগগিরই প্রায় এক কোটি ভ্যাকসিন পাবে যুক্তরাজ্য। দ্রুততম সময়ের মধ্যে মাত্র ১০ মাসে ভ্যাকসিনটি তৈরি হয়েছে। একই ধাপ অনুসরণ করে আগে নতুন ভ্যাকসিন উদ্ভাবিত হতে অন্তত এক দশক সময় লাগতো।

নতুন এই ভ্যাকসিনটি একটি এমআরএনএ ভ্যাকসিন। এতে করোনা ভাইরাসের জেনেটিক কোডের ক্ষুদ্র একটি অংশ রয়েছে, যা শরীরে কোভিড-১৯ এর বিরুদ্ধে প্রতিরোধ শক্তি তৈরি করবে। এর আগে কখনো মানুষের শরীরে প্রয়োগের জন্য এমআরএনএ ভ্যাকসিন অনুমোদন দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের বহুজাতিক ওষুধ কোম্পানি ফাইজার এবং জার্মান বায়োটেকনোলজি কোম্পানি বায়োএনটেক যৌথভাবে এ ভ্যাকসিনটি তৈরি করেছে।

তবে বিশেষজ্ঞরা জানান, ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও সবাইকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরার পাশাপাশি, আক্রান্ত হওয়ার লক্ষণ থাকলে পরীক্ষা করাতে এবং আইসোলেশনে থাকতে হবে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...