Current date Sep 7, 2026
বিনোদন

ফারিয়ার গানে ডিসলাইকের ঝড়, ভাঙল রেকর্ড

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার গাওয়া ‘পটাকা’ শিরোনামের গানটি নিয়ে বিতর্ক থামছেই না। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেলও হয়েছিলেন ফারিয়া নিজেই।

ইউটিউবে গানটি প্রকাশের পর থেকেই ট্রলের শিকার হয়েছেন এই নায়িকা। এই গানে লাইকের চেয়ে ডিসলাইকের সংখ্যা এতটাই বেশি যে, কেউই বিশ্বাস করতে পারছেন না। গানটির ভিউ ১০ লাখের উপরে হলেও এখনও পর্যন্ত গানটিতে লাইক পড়েছে ১১ হাজার। তার বিপরীতে ডিসলাইকের সংখ্যাই ৬৯ হাজার। এমন ঘটনাকে বিরল মনে করছেন অনেকে। শুধু তাই নয় ফারিয়ার গানটি ডিসলাইকের রেকর্ড গড়েছে বলেও ধারণা অনেকের। কোনো গানে লাইকের চেয়ে ৭ গুণ বেশি ডিসলাইক এমনটা সচরাচর দেখা যায়নি।

ইউটিউব সংশ্লিষ্টরা বলছেন, গানটিতে ডিসলাইক ঝড়ের অন্যতম কারণ হচ্ছে দর্শকরা ফারিয়ার গানটি পছন্দ করেননি। শুধু তাই নয় গানটির কমেন্টেও ফারিয়ার তীব্র সমালোচনা করেছেন অনেকে। কেউ কেউ গানটিতে অশ্লীলতার অভিযোগও এনেছেন।

রাহাত খান নামের একজন লিখেছেন, নুসরাত পাদিয়ার এমনিতেই হ্যাটারের অভাব নাই,,তার ভিতর আবার নিজের গলায় গান গেয়ে আরো হেটার বাড়াচ্ছে। তার চেয়ে আপনি ড. মাহফুজুর স্যারকে বিয়ে করে ফেলুন আর দুজনে মিলে খুব সুন্দর সুন্দর এ্যালবাম বের করুন। আরো অনেকেই ফারিয়ার গানটি দেখে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...