Current date Sep 6, 2026
খেলা

ফালদো সিরিজ এশিয়া বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ শুরু

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: তিন দিনব্যাপী ফালদো সিরিজ এশিয়া বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ ২০২২ শুরু হয়েছে। আজ মঙ্গলবার শুরু হয়েছে চলবে ৩ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ গণফ ফেডারেশনের সার্বিক তত্বাবধানে আর্মি গলফ ক্লাবের পৃষ্ঠপোষকতায় জুনিয়র গলফ টুর্ণামেন্ট ‘ফালদো
সিরিজ এশিয়া বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ ২০২২, কুর্মিটোলা গলফ ক্লাবে শুভ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে এই
টুর্ণামেন্ট ৭ম বারের মত অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশে এই টুর্নামেন্ট ৭ম বারের মতো হচ্ছে। ২০২৩ এর মার্চে ভিয়েতনামের Laguna Lang Co Golf Club-এ অনুষ্ঠিতব্য ‘ফালদো সিরিজ এশিয়া গ্রাও ফাইনাল’ এ অংশগ্রহণের জন্য যোগ্য জুনিয়র গলফার নির্বাচনের জন্যই এই প্রতিযোগিতা।

মঙ্গলবার বিকালে এই টুর্নামেন্টর উদ্বোধন করেন জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়া এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ গলফ ফেডারেশন মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম। টুর্ণামেন্টে অংশগ্রহণকারী সদস্যরা ছাড়াও বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ রফিকুল ইসলাম, ডাইরেক্টর টুর্নামেন্ট ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), যুগ্মসচিব কর্নেল মোঃ শহিদুল হক (অবঃ) এবং বাংলাদেশ গলফ ফেডারেশন ও কুর্মিটোলা গলফ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গলফের অন্যতম সর্বোচ্চ সংস্থা Royal & Ancient (R&A) ASIAN Tour এর সহযোগিতায় ফাল সিরিজ বর্তমানে জুনিয়রদের জন্য সবচেয়ে বড় ট্যুর হিসাবে পৃথিবীর প্রায় ৪০টি দেশে অনুষ্ঠিত হয়।

এশিয়ার বিভিন্ন দেশের সেরা জুনিয়র গলফারদের নিয়ে ভিয়েতনামে ২০২৩ এর মার্চ মাসে গ্রান্ড ফাইনাল হবে। উক্ত গ্রান্ড ফাইনালে অংশগ্রহণের জন্য আমাদের সেরাদের বাছাইয়ের জন্য বাংলাদেশে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ গলফ ফেডারেশনের সঙ্গে অধিভুক্ত ১৪টি ক্লাবের মধ্য থেকে ১০টি ক্লাব, বাংলাদেশ গলফ একাডেমি এবং বাংলাদেশ সেনাবাহিনীর মোট ৭৫ জন গলফার (ছেলে/মেয়ে) বিভিন্ন বয়সভিত্তিক দলে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।

বাংলাদেশের গলফ ইতিহাসে বিশেষ করে জুনিয়র গলফারদের উন্নয়নে অন্যতম মাইলফলক ইভেন্ট হিসেবে এই টুর্ণামেন্ট বিশেষ ভূমিকা পালন করে।

৩ নভেম্বর এ প্রতিযোগিতার সমাপনী দিনে এ্যাডজুটেন্ট জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রেসিডেন্ট, জুনিয়র ডিভিশন গলফ, বাংলাদেশ গলফ ফেডারেশন, মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...