Current date Sep 6, 2026
বিনোদন

‘ফিফটি ফিফটি লাভ’ নিয়ে আসছেন শাহরিয়াজ

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : ‘ফিফটি ফিফটি লাভ’ ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন শাহরিয়াজ। তাঁর বিপরীতে অভিনয় করেছেন দুই নায়িকা অরিন ও অঞ্জলী সাথী। ছবিতে আরেক নায়ক আশিক চৌধুরী। এরই মধ্যে ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে মুক্তির অপেক্ষায়। আগামী ১০ আগস্ট ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করেছেন ছবির পরিচালক মুকুল নেত্রবাদী।

পরিচালক এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা ছবিটি আগামী ১০ আগস্ট মুক্তি দেওয়ার জন্য প্রযোজক সমিতিতে নিবন্ধন করেছি। এরই মধ্যে ছবির প্রচারের কাজ গুছিয়ে নিয়েছি। সিনেমা হল মালিকদের সঙ্গে কথা হচ্ছে। আশা করি, আগামী সপ্তাহ থেকে ছবির বুকিং শুরু করব।’

নেত্রবাদী আরো বলেন, ‘রোজার মাসে দর্শক সিনেমা হলে কম থাকলেও ঈদের দিন থেকে সব সিনেমা ভালো চলছে। দর্শকও ছবি দেখতে আগ্রহ দেখিয়েছে। আমরা মনে করি, এমন সময় সুন্দর গল্পের ছবি দর্শক পছন্দ করবেন। আমাদের ছবিতে সুন্দর একটি গল্পের পাশাপাশি শিল্পীদের ভালো অভিনয় আছে। আশা করি, ছবিটি দর্শক পছন্দ করবেন।’

ছবির প্রযোজক মাসুম পাটোয়ারী বলেন, ‘আমি এরই মধ্যে মনতাজুর রহমান আকবর স্যারকে নিয়ে আরেকটি ছবি শুরু করেছি। এই ছবিতে শাহরিয়াজকে নতুন লুকে হাজির করছি। আমরা যাঁরা এখন নিয়মিত ছবি নির্মাণ করছি, তাঁরা চাই দর্শকদের বিনোদন দিতে। দর্শক যদি হলে এসে ছবি দেখে সত্যি বিনোদন পান, তবে আমি আরো ছবি নির্মাণ করবো। সবাই আমাদের এই ছবিটির জন্য দোয়া করবেন।’

নায়ক শাহরিয়াজ বলেন, ‘আমি শুরু থেকেই আমার কাজটি সঠিকভাবে করতে চেষ্ট করছি। এই ছবিতে আমি যে চরিত্রে কাজ করছি, আশা করি দর্শক পছন্দ করবেন। সবচেয়ে বড় কথা, যাঁদের জন্য কাজ করি, তাঁরা যদি ছবিটি হলে এসে দেখেন, তাহলে কষ্টটি সার্থক মনে হবে। আপনারা সবাই আমার ও চলচ্চিত্রের জন্য দোয়া করবেন।’

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...