Current date Sep 7, 2026
বিশ্ব

ফিলিস্তিনিকে গুলিবর্ষণকারী সেনার পদক পাওয়া উচিত!

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : একজন ইসরাইলি স্নাইপারের পক্ষ থেকে একজন নিরস্ত্র ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার ভিডিও প্রকাশিত হওয়ার পর ইসরাইলি যুদ্ধমন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যান ওই স্নাইপারের প্রশংসা করেছেন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ওই স্নাইপারকে পদক দেয়া উচিত এবং ফটোগ্রাফারের সামরিক আদালতে বিচার হওয়া উচিত।’

ইসরাইলি সেনাবাহিনীকে ‘বিশ্বের সবচেয়ে ন্যায়পরায়ণ সেনাবাহিনী’ হিসেবে দাবি করে তিনি বলেন, ফ্রন্টলাইনে মাঝেমধ্যে এ ধরনের ‘উত্তেজনা’ হতেই পারে।

টুইটার এবং হোয়াটসঅ্যাপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই ফিলিস্তিনিকে গুলি করার সময় ইসরাইলি সেনারা যেসব কথা বলছিল তা স্পষ্ট শোনা যাচ্ছে। এ সময় ওই নিরস্ত্র ফিলিস্তিনি গাজার সীমান্ত বেড়ার কয়েক মিটার দূরে অবস্থান করছিলেন।

লিবারম্যানের বক্তব্যের পর ইহুদিবাদী বাহিনী জানায়, ২০১৭ সালের ২২ ডিসেম্বর গাজা উপত্যকার সীমান্তবর্তী কিসুফিম এলাকায় ওই ভিডিও ধারণ করা হয়েছে।

ভিডিও ফুটেজটিতে ইসরাইলি সেনা কমান্ডারকে বলতে শোনা যায়- ‘তোমার বন্দুকে কি গুলি আছে? তুমি কি তাকে নিশানা বানিয়েছ?’ এর কয়েক সেকেন্ডের মধ্যেই ইসরাইলি সেনারা একসঙ্গে উল্লাস প্রকাশ করে। এ সময় একজন সেনাকে বলতে শোনা যায়, ‘দারুণ! সে তার মাথায় গুলি করেছে।’

সম্প্রতি গাজা সীমান্ত অন্তত ৩০ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইল; তবে আলোচিত ভিডিওটি চার মাস আগের ঘটনা বলে তেল আবিব জানিয়েছে।

যে ইহুদি সেনা এ ঘটনার ভিডিও ধারণ করছিল সে তখন বলে ওঠে, ‘আমি কিন্তু এ দৃশ্য ভিডিও করেছি।’ এ সময় বাকি ইসরাইলি সেনাদেরকে শূন্যে লাফিয়ে উঠে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

গুলিবিদ্ধ ফিলিস্তিনিকে এরপর কয়েকজন ফিলিস্তিনি মিলে তুলে নিয়ে যায়। এরপর ওই ব্যক্তি বেঁচেছিলেন নাকি মারা গেছেন তা জানা যায়নি। তবে ইসরাইলি বাহিনী দাবি করে, তারা তার পায়ে গুলি করেছে।

একাধিক ইসরাইলি সংসদ সদস্য ও মানবাধিকার গোষ্ঠী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলেছে, এই ভিডিওতে যা দেখা গেছে ইসরাইলি সেনাবাহিনী তাকে অভ্যাসে পরিণত করেছে এবং এটি কোনো ‘ব্যতিক্রমি ঘটনা’ নয়। সূত্র: পার্স টুডে

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...