Current date Sep 16, 2026
বিশ্ব

ফিলিস্তিনি কবিকে পাঁচ মাসের কারাদণ্ড দিলো ইসরায়েল

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি কবি দারিন তাতুরকে মঙ্গলবার পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন ইসরায়েলের নাজারেথ জেলা কোর্ট। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সহিংসতা উসকে দেয়া ও সন্ত্রাসী সংগঠনকে সমর্থনের দায়ে গত মে মাসে ইসরায়েলি নাগরিক তাতুরকে অভিযুক্ত করা হয়। খবর হারিটজের।

সাজা ঘোষণার পর তাতুর বলেন, আমি রায়ে অবাক হইনি। আমি কারাদণ্ড আশা করছিলাম এবং এটাই ঘটেছে। আমি ন্যায়বিচার প্রত্যাশা করিনি। শুরু থেকে এই বিচারটি রাজনৈতিক ছিল। আমি বাক স্বাধীনতার পক্ষে কথা বলেছি এবং আমাকে কারাদণ্ড দেয়া হয়েছে কারণ আমি ফিলিস্তিনি।

৩৬ বছর বয়সী তাতুর নাজারেথের কাছে রেইনেহর গালিলি গ্রামের বাসিন্দা। ‘প্রতিরোধ করো, আমার মানুষ, তাদের প্রতিহত করো’ শিরোনামে একটি কবিতা ফেসবুকে পোস্ট করার পর গেলো ২০১৫ সালের অক্টোবরে অন্যান্যদের সঙ্গে তাকেও গ্রেপ্তার করা হয়।

তাতুরের বিরুদ্ধে আনা অভিযোগ ওই কবিতার একটি লাইন ব্যবহার করা হয়। সেই লাইনটি হচ্ছে- ‘আমি ‘শান্তিপূর্ণ সমাধানের’ কাছে হারবো না, কখনও আমার পতাকা নামবো না, যতক্ষণ না পর্যন্ত আমার ভূমি থেকে তাদের উৎখাত করি’

গেলো মে মাসে তাতুর বলেন- আমার বিরুদ্ধে বিচারকাজ বিশ্বের সঙ্গে থাকা পর্দা উন্মোচন করে দিয়েছে। পুরো বিশ্ব এখন আমার গল্প শুনবে। পুরো বিশ্ব জানবে ইসরায়েলের গণতন্ত্র কী। গণতন্ত্র কেবল ইহুদিদের জন্য। শুধু আরবদের কারাগারে পাঠানো হয়। আদালত বলেছে, আমি সন্ত্রাসবাদে অভিযুক্ত। এটা যদি সন্ত্রাসবাদ হয়, তাহলে আমি বিশ্বকে ভালোবাসার সন্ত্রাসবাদ উপহার দিচ্ছি।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...