Current date Sep 7, 2026
বিশ্ব

ফিলিস্তিনি বিক্ষোভকারীরা সন্ত্রাসী: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকার সীমান্তে নিজেদের বসতবাড়িতে ফেরার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেয়া কোনো ফিলিস্তিনি নিরপরাধ নয় বলে ঘোষণা দিয়েছেন অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান।

তিনি এসব শান্তিপূর্ণ বিক্ষোভকারীকে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সদস্য হিসেবে আখ্যায়িত করেন।-খবর মিডল ইস্ট মনিটরের।

পূর্ব পুরুষদের বসতভিটায় ফিরে যাওয়ার দাবিতে নিরস্ত্র শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সন্ত্রাসী আখ্যায়িত করে তিনি বলেন, তারা সবাই হামাস সদস্য।

ইসরাইলি সেনাবাহিনীর নির্বিচার গুলিতে নিহিত আলোকচিত্র সাংবাদিক ইয়াসের মুরতজা হত্যাকাণ্ডে তদন্তের দাবিরও সমালোচনা করেন তিনি। তিনি বলেন, ওই গুলিবর্ষণের তদন্তের দাবি হচ্ছে প্রতারণা।

ইহুদিবাদী রাষ্ট্রটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, চিকিৎসক ও সাংবাদিকদের ছদ্মবেশে বহু হামাসকর্মীকে আমরা বিক্ষোভে দেখেছি। সাংবাদিকদের আমরা সীমান্তের কাছে আসতে দেখেছি, ড্রোন ব্যবহার করছিলেন। আমরা তাদের এমন সুযোগ দিতে পারি না।

তারা হামাসের কাছ থেকে বেতন পেয়েই সীমান্তে বিক্ষোভ দেখাতে এসেছেন বলে দাবি ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর।

প্যারিসভিত্তিক রিপোর্টাস উইদাউট বার্ডারসের সেক্রেটারি ক্রিস্টোফার ডেলিওর বলেছেন, মুরতজাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে।

ইসরাইলের সাংবাদিক ইউনিয়ন মুরতজা হত্যাকাণ্ডের ব্যাখ্যা দাবি করে বলেছে, একটি গণতান্ত্রিক দেশের সেনাবাহিনী কখনও দায়িত্ব পালনরত সাংবাদিককে গুলি করে হত্যা করতে পারে না।

১৯৪৭ সালে ইহুদি সশস্ত্র গোষ্ঠীর জাতিগত নির্মূল অভিযানের মুখে সাত লাখেরও বেশি ফিলিস্তিনি প্রাণ বাঁচাতে তাদের বসতভিটা ছেড়ে পালিয়ে গেছেন।

অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখল করে নেয়া এসব ঘরবাড়ি উদ্ধারে গত ৩০ মার্চ থেকে ‘মার্চ ফর রিটার্ন’ বা ঘরে ফেরা কর্মসূচি শুরু হয়েছে। এতে এ পর্যন্ত গুলি চালিয়ে ৩০ ফিলিস্তিনিকে হত্যা করেছেন ইসরাইলি সেনারা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...