Current date Oct 25, 2026
বিশ্ব

ফিলিস্তিনের বিধবা ও এতিমদের ৪০০ কোটি টাকা ইসরায়েলের পকেটে

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের বিধবা ও এতিমদের জন্য বরাদ্দ কেটে ইসরায়েলকে প্রায় ৪০০ কোটি ডলারের (প্রায় ৩২ হাজার কোটি টাকা) ‘ট্যাক্স মানি’ অনুমোদন করেছে মার্কিন কংগ্রেস।

গত শনিবার আমেরিকান-ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এআইপিএসি) প্রেসিডেন্ট ফিল ফ্রাইডম্যান এক ইমেইল বার্তায় সমর্থকদের এই তথ্য জানিয়েছেন।
ফিল ফ্রিডম্যান জানিয়েছেন, এ আইনে অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে, যা ইসরায়েলের নিরাপত্তাকে আরও জোরদার করবে।

এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, ইসরাইলে যুক্তরাষ্ট্রের ৩১০ কোটি ডলারের মার্কিন নিরাপত্তা সহায়তা ইসরাইলি মিত্রকে এবং তার নাগরিকদের রক্ষায় সাহায্য করবে।

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রোগ্রামের জন্য ৭০ কোটি ৫৮ লাখ ডলার অনুমোদন দেয়া হয়েছে; যা গত বছরের তহবিল স্তরের চেয়ে সাড়ে ১০ কোটি ডলার বেশি।

এছাড়া যৌথ টানেলিং-বিরোধী প্রযুক্তির জন্য ৭ কোটি ৪৫ লাখ ডলার, যা গত বছর থেকে ৫০ লাখ বেশি।

এছাড়াও ‘টেলর ফোর্স অ্যাক্ট’ পাসের মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে তহবিল সরবরাহ কর্তন করা হয়েছে বলে তিনি জানান।

২০১৮ সালের জন্য যুক্তরাষ্ট্রে ব্যয় বিলের জন্য ‘টেলর ফোর্স অ্যাক্টে’ অন্তর্ভুক্তির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সাধারণ প্রতিনিধির প্রধান হুসাম জোমলট বলেন, শনিবারের এই আইনের মাধ্যমে মার্কিন কংগ্রেস দখলদারদের পুরস্কৃত করেছে এবং যারা শান্তি চাচ্ছে তাদেরকে শাস্তি প্রদান করেছে।

জোমলট বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আর্থিক চাপের একটি হাতিয়ার হিসেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সহায়তা কর্তন করা হয়েছে।সূত্র: মিডল ইস্ট মনিটর

Share URL copied
Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...

Lead Newsবাংলাদেশ

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর বাড়াতে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এর সঙ্গে আরও ১০টি এয়ারবাস কেনার চুক্তি অক্টোবরে হতে...