Current date Oct 28, 2026
বিশ্ব

ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘে তোলা প্রস্তাবে হেরে গেল আমেরিকা

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা নিজের প্রস্তাবে হেরে গেছে আমেরিকা। প্রস্তাবে ভোট দেয়া বিরত ছিল নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১১টি দেশ এবং রাশিয়া ও অন্য দুটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। সব মিলিয়ে আমেরিকার পক্ষে নিজের ভোট ছাড়া আর কোনো ভোট পড়ে নি।

মার্কিন প্রস্তাবে ইসরায়েলের নাগরিকদের সুরক্ষা দেয়ার দাবি জানানো হয়। ইসরায়েলের হামলার মুখে ফিলিস্তিনিদের প্রতিরোধকে আমেরিকা আগ্রাসন বলে অভিহিত করেছে। অথচ, ইসরায়েল খুব সম্প্রতি গাজার অন্তত ৩০টি অবস্থানে বিমান হামলা চালিয়েছে। এছাড়া, গত ৩০ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় প্রতিদিন ইসরায়েলি সেনাদের হাতে ফিলিস্তিনের বেসামরিক নীরিহ মানুষ শহীদ হয়েছেন।

ইসরায়েলি হামলার জবাবে গাজার হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন কিছু কিছু প্রতিরোধমূলক হামলা করেছে। এ প্রসঙ্গে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, গাজা থেকে হামলার জন্য ফিলিস্তিনের নেতাদের দায়ভার নিতে হবে। পাশাপাশি শান্তির জন্য হামাসকে বড় বাধা বলে উল্লেখ করেছেন তিনি।

 

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...