Current date Jul 13, 2026
বিনোদন

ফেরদৌসের গল্পের নাটকে আবারও পূর্ণিমা

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : দু’বছর আগে এ নায়কের লেখা ‘ম্যানিকুইন’ নামে একটি নাটকে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। এবারের ঈদে আবারও ফেরদৌসের লেখা নাটকে অভিনয় করছেন পূর্ণিমা। নাটকের নাম ‘কুইন’।

এতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করছেন সজল। গতকাল থেকে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়েছে।

এ নাটকের গল্প প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘এর আগে গল্পের নায়ক শুধু ম্যানিকুইনকে নিয়ে স্বপ্ন দেখতো যে, বাস্তবে মানুষ হয়ে সে তার সঙ্গে দেখা করেছে। কিন্তু এবারের গল্পে দেখা যাবে সত্যি সত্যিই সেই কুইনের সঙ্গে বাস্তব জীবনে নায়কের দেখা হয়েছে। এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প।’

ফেরদৌসের গল্পে কাজ করা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘এর আগেও আমি তার গল্পের নাটকে অভিনয় করেছি। ফেরদৌস আমার খুব ভালো একজন বন্ধু, ব্যস্ততার মধ্যেও ভালো একটি গল্প লিখেছে। তাই কাজটি করছি। আগের কাজটিও ভালো হয়েছিল। আশা করছি নতুন কাজটিও অনেক ভালো হবে।’

ফেরদৌসের নিজস্ব প্রযোজনা সংস্থা নূজহাত ফিল্মসের ব্যানারে নাটকটি নির্মিত হচ্ছে। আসছে ঈদে বাংলাভিশনে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ জুন)...