Current date Jul 16, 2026
বিনোদন

ফের অল্পের জন্য প্রাণ রক্ষা হেমা মালিনীর

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : অল্পের জন্য প্রাণে বাঁচলেন হেমা মালিনী। রবিবারের বিধ্বংসী ঝড়ের কবলে পড়েছিলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ। উত্তর ভারতের মথুরার রাস্তায় তার কনভয়ের সামনে পড়ে গাছ। ভাগ্যের জোরেই রক্ষা পেয়ে যান বলিউডের ড্রিম গার্ল।

এদিন মথুরার কাছে মিথাউলি গ্রামে এক জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই বক্তব্য রাখতে গিয়েছিলেন বিজেপির সাংসদ। তখনই আচমকা ঝড় শুরু হয়। ধুলোঝড়ে তছনছ হয়ে যায় সবকিছু। তখনই ফিরে আসছিলেন সাংসদ। আচমকা তার কনভয়ের সামনে গাছ পড়ে যায়। চালক সময়মতো গাড়ি থামিয়ে দেন। অল্পের জন্য রক্ষা পেয়ে যান অভিনেত্রী। পরে গাছ সরানো হয়। অভিনেত্রী ফিরে যান।

প্রসঙ্গত, দুর্ঘটনার কবলে এর আগেও পড়েছেন বিজেপি সাংসদ হেমা মালিনী। ২০১৫ সালে মথুরা থেকে জয়পুর যাওয়ার পথে রাজস্থানের দৌসায় দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি। উলটো দিক থেকে আসা একটি অল্টোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় এক পাঁচ বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছিল। অভিনেত্রী নিজেও জখম হয়েছিলেন। মাথা ফেটে যায় তার। সেলাই দিতে হয়।

এরপর ২০১৭ সালে আবার স্টেশন পরিদর্শনে গিয়ে ষাঁড়ের তাড়া খান বিজেপির সাংসদ। মথুরা স্টেশনে সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলেন তিনি। স্টেশন মাস্টার তাকে পুরো চত্বর ঘুরিয়ে দেখাচ্ছিলেন। নায়িকাকে দেখতে এলাকায় ভিড় জমে যায়। তখনই সেই ষাড় ক্ষেপে গিয়ে তাড়া করেন এই অভিনেত্রীকে। দ্রুত তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।‌

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...