Current date Jul 13, 2026
বাংলাদেশ

ফের জাপার সাবেক মন্ত্রী বললে ব্যবস্থা: অর্থমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তিনি কখনো জাতীয় পার্টির (জাপা) সদস্য বা মন্ত্রী ছিলেন না। তিনি ছিলেন এইচ এম এরশাদের সামরিক সরকারের মন্ত্রী। জাপার সদস্যরা ভবিষ্যতে তাঁকে জাপার সাবেক মন্ত্রী বললে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

আজ সোমবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সমাপনী আলোচনায় অর্থমন্ত্রী এ কথা বলেন। এর আগে জাপার সদস্য সেলিম উদ্দিন তাঁর বক্তব্যে মুহিতকে জাতীয় পার্টির সাবেক মন্ত্রী হিসেবে উল্লেখ করেন।

এতে ক্ষোভ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, তিনি আগেও কয়েকবার বলেছেন যে তিনি কোনো দিন জাতীয় পার্টির সদস্য ছিলেন না। মন্ত্রীও ছিলেন না। জেনারেল এরশাদের সামরিক সরকারের মন্ত্রী ছিলেন। তখন জাতীয় পার্টির জন্মও হয়নি। অর্থমন্ত্রী আশা করেন, জাপার সদস্যরা বিষয়টি মনে রাখবেন। না হলে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন।

এরপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় জাপার জ্যেষ্ঠ সাংসদ কাজী ফিরোজ রশীদ বলেন, এম এ মুহিত জাপার জন্মের বহু আগেই এরশাদের সামরিক সরকারের অর্থমন্ত্রী হিসেবে বাজেট দিয়েছিলেন, এটা তাঁরা রেকর্ডে রাখছেন। সেই সঙ্গে অর্থমন্ত্রীকে তিনি আশ্বস্ত করতে চান, অর্থমন্ত্রীর মতো একজন জ্ঞানী-গুণী মানুষকে জাপা ভবিষ্যতে স্থান দেবে না। জাপার সদস্যদের বিরুদ্ধে তাঁকে আদালতে যেতে হবে না, কিন্তু ব্যাংক ডাকাতদের সুরক্ষা দেওয়ায় তাঁকে আদালতে যেতে হবে।

এ পর্যায়ে স্পিকার কাজী ফিরোজের মাইক বন্ধ করে দিয়ে ছাঁটাই প্রস্তাব নিয়ে কথা বলতে বলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ জুন)...