Current date Sep 6, 2026
বিনোদন

ফের মা হচ্ছেন কারিনা কাপুর

URL copied
Share URL copied

পিপল নিউজ ডেস্ক: গুঞ্জনটা শেষ পর্যন্ত সত্যিই হলো। দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা কাপুর। সাইফ আলী খান ও কারিনা যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির।

প্রথম সন্তানের তিন বছরের মাথায় দ্বিতীয় সন্তানের বাবা-মা হচ্ছেন এই বলিউড দম্পতি। বুধবার এক যৌথ বিবৃতিতে কারিনা ও সাইফ বলেন,আমরা দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছি। আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের সংসার আরও বড় হতে চলেছে। সবসময় আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

কারিনা ও সাইফ দম্পতি ৩ বছর বয়সী সন্তান রয়েছে, তৈমুর। গত কয়েকদিন ধরেই বি-টাইটে চাউর হয় যে, পতৌদি পরিবার বড় হচ্ছে।

বুধবার সকালে বিষয়টি মেনে নিয়ে কারিনার বাবা রণধীর কাপুর টাইমস অব ইন্ডিয়াকে বলেন, যেই গুঞ্জন চলছে সেটি সম্ভবত সত্যি হতে চলেছে।যদি সেটি সত্যি হয় তবে আমি অনেক বেশি খুশি হব। প্রতিটি পরিবারেই অন্তত দুজন সন্তান থাকা উচিত, এতে করে একজন অন্যকে সঙ্গ দিতে পারে। তিনি এও বলেন, কারিনা বা সাইফ এ বিষয়ে তাকে এখনও এ বিষয়ে নিশ্চিত করেননি।

এরপরই বিকালে যৌথ বিবৃতিতে ভক্তদের সুসংবাদটি দেন সাইফ ও কারিনা।

প্রথম সন্তানের পর দ্বিতীয় সন্তান নিতে যে খুব বেশি দেরি করবেন না সে বিষয়ে আরও দু বছর আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন কারিনা। ২০১৮ সালে তিনি মুম্বাই মিররকে বলেছিলেন, ‍দুবছর বাদেই তিনি আবার সুসংবাদ দিতে চান। গত বছরের ডিসেম্বরে তিনি বলেছিলেন, আমরা এখনও কোনো সুসংবাদ দিতে পারছি না। সাইফ ও আমি তৈমুরকে নিয়ে বেশ সুখে আছি।আমর এখন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত।

এর ১ বছর না যেতেই কারিনা জানালেন তাদের ঘর আলো করে আসছে নতুন অতিথি।

কয়েক বছর প্রেমের পর ২০১২ সালের অক্টোবরে বিয়ে করেন সাইফ ও কারিনা। ২০১৬ সালের ২০ ডিসেম্বর এ দম্পতির প্রথম ছেলেসন্তান তৈমুর আলি খানের জন্ম হয়।এখন এই দম্পতির দ্বিতীয় সন্তানের মুখ দর্শনের জন্য মুখিয়ে আছেন ভক্তরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...