Current date Sep 6, 2026
প্রযুক্তি

ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা যাচাইয়ে BFF গুজব

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ কিনা তা যাচাই করতে ‌‘বিএফএফ (BFF)’ লিখে পোস্ট বা কমেন্ট করতে বলা হচ্ছে কয়েকদিন ধরে। ‌‘বিএফএফ’ লেখার পর রঙ সবুজ হলে বলা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ এবং সবুজ না হলে অ্যাকাউন্ট বিপদজনক বলে পাসওয়ার্ড পরিবর্তন করতে বলা হচ্ছে। এটি আসলে একটি গুজব এবং এ সংবাদের কোনো ভিত্তি নেই। খবর টেক নাভের।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ‘বিএফএফ’ হল ফেসবুকের একটি বিশেষ ফিচার যাকে টেক্সট ডিলাইট বলা হয়। ‘বিএফএফ’ এর পূর্ণরুপ বেস্ট ফ্রেন্ড ফরএভার। ফেসবুকের এমন আরও অনেক টেক্সট ডিলাইট শব্দ আছে যেমন, ‘Congrats’ বা ‘Congratulation’, ‘best wishes’, ‘xoxo’ ইত্যাদি।। এসব শব্দের জন্য ফেসবুক বিভিন্ন অ্যানিমেশন তৈরি করে ফলে ব্যবহারকারীরা বিভিন্ন রঙ দেখতে পায়। এই লেখাগুলোর ওপর ক্লিক করলে বিভিন্ন রঙের সঙ্গে ফুল, বেলুন ও ভালোবাসার ইমোসহ নানা অ্যানিমেশন ভেসে ওঠে।

তাই ফেসবুকে ‘বিএফএফ’ লেখার পর সেটি সবুজ হয়ে যাওয়া মানে আপনার অ্যাকাউন্টটি নিরাপদ কিনা ঝুঁকিপূর্ণ তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। মার্ক জুকারবার্গের ছবি ব্যবহার করে এ বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে।

পাঁচ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অপপ্রচারের অভিযোগে সাম্প্রতিক সময়ে ফেসবুক কিছুটা সংকেটর মধ্য দিয়ে যাচ্ছে। ফেসবুকের এই সংকটকে পুঁজি করে কেনো কুচক্রী মহল এমন গুজব ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তাই এটা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...