Current date Jul 23, 2026
বিশ্ব

ফ্রান্সে ‘সুপার-ইউ’ মার্কেটে হামলাকারী পুলিশের গুলিতে নিহত

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য শহর কারাকাসোনের অদূরে ছোট্ট শহর ত্রেবেসের ‘সুপার-ইউ’ মার্কেটে হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।

প্রাথমিকভাবে হামলাকারীকে মরোক্কোর নাগরিক বলে ধারণা করছে পুলিশ। হামলাকারীর ব্যাপারে বিস্তারিত কোন তথ্য বা কোনো ছবি পাওয়া যায়নি। তবে উগ্রবাদী আদর্শে উদ্বুদ্ধ হওয়ায় পুলিশের তালিকায় তার নাম ছিল।

বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায় আজ স্থানীয় সময় ১১টার ভারী অস্ত্র ও গ্রেনেড নিয়ে ওই সুপার মার্কেটে প্রবেশ করে হামলাকারী নিজেকে ইসলামিক স্টেটের (আইএস) অনুগত বলে দাবি করে এবং মার্কেটের ভেতরে ঢুকেই অন্তত আটজনকে জিম্মি করে। তার হামলায় অন্তত দু’জন নিহত হওয়ার খবর জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তবে কোনো কোনো সংবাদ মাধ্যম তিনজন নিহত হওয়ার খবর দিচ্ছে।

হামলার পর ফ্রান্সের কাউন্টার টেরোরিজম পুলিশের পাল্টা হামলায় দুপুর পৌনে ২টা নাগাদ হামলাকারী নিহত হয়। এতে পুলিশসহ অন্তত ১২ জন আহতের খবর জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী একজন গণমাধ্যমকে জানিয়েছেন, আনুমানিক ৩০ বছর বয়সী সশস্ত্র হামলাকারী নিজেকে ইসলামিক স্টেটের (আইএস) অনুগত বলে চিৎকার করছে ও ‘সিরিয়ায় হামলার প্রতিশোধ’ বলে স্লোগান দিচ্ছে।

ঘটনাটিকে ‘গুরুতর’ বলে অভিহিত করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এদোয়ার্দ ফিলিপ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...