Current date Sep 16, 2026
বাংলাদেশবিশ্ব

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে তানভিরুল আরেফীন অমি নামের এক বাংলাদেশি ছাত্রের মৃত্যু হয়েছে। তাঁর লাশ বাথটাবে পড়ে ছিল, আর ঝরনা দিয়ে পানি পড়ছিল।

তানভিরুল সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। ইউনিভার্সিটি ক্যাম্পাসসংলগ্ন ভাড়া বাসায় ২ জুলাই তিনি মারা যান বলে প্রাথমিক খবরে জানা গেছে।

তানভিরুলের জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই। তাঁদের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাদিনগর।

তানভিরুলের স্বপ্ন ছিল কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার। তাঁর বাবার নাম মোহাম্মদ রহমত উল্লাহ আর মায়ের নাম নাসরিন আকতার।

পারিবারিক সিদ্ধান্তে তানভিরুলের লাশ ৯ জুলাই দুপুরে নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে দাফন করা হয়।

নিউইয়র্কের রিচমন্ড হিলের বসবাসকারী তানভিরুলের চাচা জহিরুল ইসলাম জানিয়েছেন, তানভিরুল শান্তশিষ্ট ছেলে ছিলেন। বই আর কম্পিউটার নিয়ে বসলে অনেক সময় খাওয়ার কথাও ভুলে যেতেন। গত ১৬ জুন তাঁদের মধ্যে ফোনে সর্বশেষ কথা হয়। গত সপ্তাহে তাঁকে ফোন দেওয়া হলে তিনি ফোন ধরছিলেন না। পরে তাঁর এক বন্ধুকে খোঁজ নিতে ফোন করেন তিনি (চাচা)। সেই বন্ধু তানভিরুলের বাসায় গিয়ে দেখতে পান, তাঁর ঘরের ভেতর আলো জ্বলছে, কিন্তু দরজা বন্ধ। ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে তানভিরুলের লাশ উদ্ধার করে। তানভিরুলের লাশ বাথটাবে পড়ে ছিল আর ঝরনা দিয়ে পানি পড়ছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, গোসল করার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কয়েক দিন আগেই তিনি মারা গেছেন। পরে লাশ স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্তে তানভিরুলের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

তানভিরুলের মা অসুস্থ। তাঁর বাবা রহমত উল্লাহ স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য বর্তমানে ভারতে রয়েছেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...