Current date Jul 6, 2026
বাংলাদেশ

ফ্ল্যাট বাসা থেকে মাহমুদা নামে এক তরুণীর লাশ উদ্ধার

URL copied
Share URL copied

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলার গোগনগর আলামিন নগর এলাকার একটি ফ্ল্যাট বাসার তালা ভেঙে মাহমুদা নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি তিনি কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ছায়াছবিতে অভিনয় করেছিলেন। এ ছাড়াও তিনি শহরের উকিলপাড়াস্থ একটি দোকানেও কাজ করতেন।

মাহমুদা ময়মনসিংহ জেলার হালুয়া ঘাট উপজেলার আক্কাছ আলীর মেয়ে। আক্কাছ আলী শহরের নাগবাড়ী এলাকায় ডায়াবেটিক হাসপাতালের দারোয়ান।

জানা যায়, নিহত মাহমুদার একটি সন্তান রয়েছে। স্বামীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে তিনি নাগ বাড়িতে বাবার বাসায় বসবাস শুরু করে।

সোমবার দিবাগত মধ্যরাতে গোগনগর এলাকার মোহাম্মদ আলী আকবরের তিন তলার ভবনের নিচ তলার ফ্ল্যাট বাসা থেকে তার অর্ধ্বগলিত লাশ উদ্ধার করা হয়। ফ্ল্যাটটি গত কয়েকদিন ধরে বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ওই ফ্লাট থেকে দুর্গন্ধ বের হলে ভাড়াটিয়ারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ দরজার তালা ভেঙে ওই বাসার মেঝে থেকে ওই নারীর লাশ উদ্ধার করে।

বাড়ির মালিকের বরাত দিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যেহেতু লাশটিতে পঁচন ধরে গেছে, তাই এটি আত্মহত্যা না হত্যাকান্ড এখনও বুঝা যাচ্ছে না। তবে ময়নাতদন্তেরর প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরো জানান, পুলিশ এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে।

 

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...