Current date Sep 7, 2026
অর্থনীতি

বগুড়াবাসীর পক্ষ হতে জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক আব্দুল মজিদকে সংবর্ধনা প্রদান

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার হোটেল দ্যা রাহমানিয়া ইন্টারন্যাশনালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জনতা ব্যাংক লিমিটেড, বৃহত্তর বগুড়াবাসীর পক্ষ হতে ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মোঃ আব্দুল মজিদ (সাবেক অতিরিক্ত সচিব) মহোদয়কে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের বৃহত্তর বগুড়া অঞ্চলের জনতা ব্যাংকে কর্মরত নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আবদুল মজিদ ১৯৮৫ সালের বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি খুলনায় সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা ম্যাজিস্ট্রেট, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে কাজ করেন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সচিব ও পরিচালক বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন, সচিব বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং নিবন্ধক ও মহাপরিচালক হিসেবে সমবায় অধিদপ্তরে অত্যন্ত দক্ষতা, সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
আব্দুল মজিদ ১৯৮২-৮৩ শিক্ষা বর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...